0 ৳ 0.00
- Your cart is empty
- Continue shopping
“প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব ছেলে-মেয়েকে দীন শেখানো ও দীনের পথে চলতে উৎসাহিত করা। এই দায়িত্ব পালনের এক অপূর্ব দৃষ্টান্ত সূরা লুকমানে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দা লুকমান হাকীমের কিছু উপদেশ বর্ণনা করেছেন, যা গভীর ঈমান ও হিকমায় পরিপূর্ণ। উপদেশের প্রতিটি কথা গভীর অন্তরঙ্গতা ও আল্লাহমুখিতায় সিক্ত। এরই সাথে উপস্থাপনার মাধুর্য, বিষয়বস্তুর সামগ্রিকতা, ভাষায় সারল্য ও বক্তব্যের যথার্থতা একে ভিন্ন মাত্রা দান করেছে।
“নিজ সন্তানকে লক্ষ্য করে লুকমান রাহ. এর উপদেশ আমাদের সামনে একজন আদর্শ বাবার নমুনা তুলে ধরে। পিতাপুত্রের সম্পর্কের ধরন ও দাবি এবং সেই দাবি পূরণের উপায় সম্পর্কে সচেতন করে। এই সচেতনতা আজ আমাদের বড় প্রয়োজন।
“আমরা যদি চাই আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক, চেতনা-বিশ্বাস, স্বভাব-চরিত্র, আচার-আচরণ সব দিক থেকে সর্বাঙ্গসুন্দর হোক, আর আমরা আদর্শ বাবা-মা ও সফল অভিভাবক হওয়ার গৌরব অর্জন করি, তাহলে কুরআন কারীমে উল্লেখিত এই আদর্শ নমুনা থেকে আমাদের পথনির্দেশ গ্রহণ করতে হবে।
Select at least 2 products
to compare