Shop

ফাযায়েলে আমল

-50%

Original price was: ৳ 840.00.Current price is: ৳ 419.00.

ফাযায়েলে আমল

Original price was: ৳ 840.00.Current price is: ৳ 419.00.

Add to cart
Buy Now
Compare
Categories: ,

ফাযায়েলে আমল

মূল: শাইখুল হাদিস মাওলানা  যাকারিয়া কান্ধলবী রহ.

অনুবাদ ও তাখরিজ: মাওলানা ইউসুফ উবায়দী

ফাযায়েলে আমাল কিতাবটি যুগ যুগ ধরে আত্মশুদ্ধির ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য, উপকারী ও মকবুল গ্রন্থ হিসেবে বিবেচিত।

অন্য যেকোনো কিতাবের সাথে এর পার্থক্য হলো, এটি এমন এক জামাতের নিয়মিত পাঠ্য, যার অনুসারীগণ দ্বীনের যেকোনো কথা শিখলে তা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়াকে নিজেদের ওপর জরুরি মনে করেন। দ্বীনের প্রতিটি কথা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে এই মেহনতের সাথিরা বদ্ধপরিকর। যারা তাবলীগের মেহনত সম্পর্কে ন্যূনতম খোঁজ রাখেন, তারা জানেন এ কথার বাস্তবতা।

সাথিরা যেন বর্ণনার ক্ষেত্রে সতর্ক হন, আপত্তিকর রেওয়ায়েত বর্ণনা করা থেকে বেঁচে থাকেন, কেবল নির্ভরযোগ্য রেওয়ায়েতই বর্ণনা করেন, এটি উলামায়ে কেরামের বহুদিনের দিলি তামান্না।

আলহামদুলিল্লাহ, মকবুল এই কিতাবটিতে তাহকীক-তাখরীজ যুক্ত করায় উলামায়ে কেরামের এই মানশা পূরণ করা এখন অনেক সহজ হয়ে গেল। সাথিরা এখন এই কিতাবে থাকা বিপুল পরিমাণ নির্ভরযোগ্য রেওয়ায়েত সম্পর্কে আশ্বস্ত হবেন, পাশাপাশি যে সকল রেওয়ায়েতের ওপর মুহাদ্দিসীনে কেরামের আপত্তি রয়েছে সে সম্পর্কেও সতর্ক হতে পারবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের এই কিতাব থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন।

0

Select at least 2 products
to compare