Shop

আমাদের প্রিয় নবী

-50%

Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 600.00.

আমাদের প্রিয় নবী

Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 600.00.

Add to cart
Buy Now
Compare
Categories: ,

সীরাত অবশ্যপাঠ্য গ্রন্থ। একজন মুসলামনের পূর্ণ মুমিন হওয়ার জন্য সীরাতপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিজের ব্যক্তি ও সমাজজীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করার সীরাত পাঠ করতেই হবে।

হিজরী প্রথম শতাব্দি থেকেই সীরাতগ্রন্থ রচনা শুরু হয়। আজ পর্যন্ত সীরাত নিয়ে লাখ লাখ গ্রন্থ লেখা হয়েছে। এ সকল গ্রন্থের মধ্যে কিছু গ্রন্থ কালপরিক্রমায় এখনো সবার অধ্যয়নতালিকায়। সীরাতে ইবনে, ইবনে হিশাম, এ ছাড়াও তারিখে তাবারী, তারিখুল ইসলাম, তারীখে ইবনে খালদুন, আলবিদায়াহ ওয়ান নিহায়াহর মতো ঐতিহাসিক গ্রন্থেও একটি অংশ সীরাত রয়েছে।  উপমহাদেশে সীরাতের উপর লিখিত প্রসিদ্ধতম গ্রন্থ শিবলী নোমানী ও সায়্যিদ সুলাইমান নদবী রচিত সীরাতুন্নবী, কাযি সুলাইমান মানসুরপুরী রচিত সীরাতুন নবী, সায়্যিদ আবুল হাসান আলী নদবী রচিত নবীয়ে রহমত ও সফিউর রহমান মুবারকপুরী রচিত আর-রাহিকুল মাখতুম । এ ছাড়া বাংলাভাষায় মাওলানা তফাজ্জল হোসাইন রচিত হযরত মুহাম্মাদ মুস্তফা সা. সমকালীন পরিবেশ জীবন  বৃহৎকলেবরে তথ্যসমৃদ্ধ একটি সীরাতগ্রন্থ।

এ সকল সীরাত গ্রন্থে সীরাতের উৎসের মূলপাঠ উল্লেখ করা হয়নি। একজন সাধারণ গবেষকের জন্য মূলউৎস অনুসন্ধান করে নির্বাচন করা অনেক জটিল কাজ। এ বাস্তবায় বর্তমান সময়ের বিদগ্ধ গবেষক আলেমে দ্বীন হযরত যাকারিয়া আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ লিখিত “আমাদের প্রিয়নবী” একটি ঐতিসাহিক সংজোযন। বাংলা ভাষায় বর্ণনামূলক সীরাতগ্রন্থের তালিকায় হাদিসের মূলপাঠসহ অনুবাদে এটিই প্রথম গ্রন্থ।

গ্রন্থ সম্পর্কে লেখকের মূল্যায়ণ:

সহীহ-হাসান হাদীসের বর্ণনা ও তারীখ-সীরাতের নির্ভরযোগ্য গ্রন্থসমূহের উদ্ধৃতি পবিত্র নবী-জীবনের একটি ধারাবহিক বৃত্তান্ত।

এই পুস্তিকায় সীরাতের ঘটনাবলী মৌলিকভাবে হাদীসের কিতাব থেকে নেওয়া হয়েছে। প্রতিটি হাদীস উদ্ধৃতিসহ উল্লেখিত হয়েছে যাতে প্রয়োজনে সরাসরি মূল কিতাব থেকে দেখে নেওয়া যায়।

কিতাবে উল্লেখিত অধিকাংশ হাদীস সহীহ- হাসান পর্যায়ের।

বুখারী-মুসলিম ছাড়া অন্যান্য কিতাবের হাদীসের উদ্ধৃতির সাথে সংশ্লিষ্ট গবেষকদের হাওয়ালায় বর্ণনার মানও উল্লেখ করা হয়েছে।

সন-তারিখ ও অন্যান্য প্রসঙ্গ নির্ভরযোগ্য সীরাত ও তারীখ-গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মৌলিক সকল তথ্য যথাযথ উদ্ধৃতির সাথে আনার চেষ্টা করা হয়েছে। উদ্ধৃতিতে যে সকল কিতাবের নাম এসেছে তার তালিকা ও প্রকাশনীর নাম তথ্যপঞ্জিতে দেওয়া আছে। হাদীসের মূল আরবী পাঠও দেওয়া হয়েছে যাতে আলিম-তালিবে ইলমের জন্য প্রশান্তিদায়ক হয়।

0

Select at least 2 products
to compare